স্মার্টফোন দীর্ঘদিন নতুন রাখবেন যেভাবে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
ফাইল ছবি।
স্মার্টফোন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর প্রযুক্তির উন্নতি এবং সহজলভ্যতার কারণে এখন সবার হাতেই স্মার্টফোন। সব বয়সী মানুষই এখন ব্যবহার করছেন স্মার্টফোন।
স্মার্টফোন দীর্ঘদিন নতুন রাখবেন যেভাবে।
এদিকে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করে থাকেন। যার ফলে সাধের ফোন অল্প সময়ের মধ্যেই খারাপ হয়ে যায়। তবে কয়েকটি কৌশল অবলম্বন করলে দীর্ঘদিন স্মার্টফোন রাখা যাবে নতুনের মতো।
দীর্ঘসময় ফোন চার্জ: অনেক স্মার্টফোন ব্যবহারকারী সারারাত ফোন চার্জ করেন। সেক্ষেত্রে ফোন দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সারারাত ফোন চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারির উপর ব্যাপক প্রভাব পড়ে।
সে কারণে খুব তাড়াতাড়ি ফোন ব্যাটারি খারাপ হয়। অন্যদিকে স্যামসাং এবং আপেল জানিয়েছে, ফোনের ব্যাটারি সর্বাধিক ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া প্রয়োজন। এর থেকে বেশি চার্জ হলে ব্যাটারি দ্রুত খারাপ হয়।
রোদের মধ্যে ফোন রাখবেন না : ফোনের মধ্যে প্রায় সবসময়ই বিভিন্ন রকমের প্রসেসিংয়ের কাজ চলতে থাকে। সেক্ষেত্রে ফোনের মধ্যে নিজে থেকেই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে।
এর উপর যদি ফোনটিকে সরাসরি সূর্যালোকে রেখে দেওয়া হয় তাহলে ফোনের তাপমাত্রা অতিদ্রুত বাড়তে শুরু করে। সেকারণে ফোনের মধ্যে প্রসেসিং প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। যারা আইওএস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অনেকেই এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন।
থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ : বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ ছাড়াও একাধিক থার্ড পার্টি অ্যাপ স্টোর রয়েছে। যার মাধ্যমে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা সম্ভব।
কিন্তু এক্ষেত্রে আপনার ফোন অত্যন্ত বিপদের মধ্যে পড়তে পারে। কারণ বিভিন্ন থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে তার সঙ্গে একাধিক ম্যালওয়ার বা স্পাইওয়ার ডাউনলোড হতে পারে। ফলে ফোন ব্যবহারকারীরা একাধিক সমস্যার মধ্যে পড়তে পারে।
আপডেট ডাউনলোড করুন : প্রতিটি স্মার্টফোন নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফোনে আপডেট পাঠায়। কারণ ফোনের মধ্যে অনেক সময় নিরাপত্তা জনিত সমস্যা দেখা দেয়।
এই ধরনের আপডেটগুলির মাধ্যমে সেই সমস্যাগুলির সমাধান করে। কিন্তু অনেক ক্ষেত্রে সেই আপডেটগুলেঅ ডাউনলোড করেন না।
সেক্ষেত্রে তারা বেশ সমস্যায় পড়তে পারেন। কারণ কোনও কারণে নিরাপত্তা জনিত সমস্যা দেখা দিলে ফোনের মধ্যে ম্যালওয়ার বা স্পাইওয়ার ঢুকে গিয়ে ফোনে সমস্যা তৈরি করতে পারে।
চার্জারের সঠিক ব্যবহার: সবসময় খেয়াল রাখতে হবে ফোনের চার্জার যেন সঠিক থাকে। যে ফোনের জন্য যে অ্যাডপ্টার দেওয়া হয়, সেই ফোনের জন্য নির্দিষ্ট অ্যাডপ্টার ব্যবহার করা প্রয়োজন।
এতে ফোনের উপর কোনও ক্ষতিকর প্রভাব পড়ে না। কারণ স্মার্টফোনের ক্ষমতার উপর নির্ভর করেই তৈরি করা হয় প্রতিটি ফোনের অ্যাডপ্টার।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল

